
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার বরুড়া উপজেলায় কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করতে বীজ, চারা, রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরুড়ার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সাবেক কমিশনার জাকির হোসেন, জসিম চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে উন্নতমানের বিভিন্ন ফসলের বীজ, ফলজ ও বনজ চারা, রাসায়নিক সার এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।
বক্তারা বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে সরকার বিভিন্ন ধরনের কৃষি প্রণোদনা ও সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উপকরণ সঠিকভাবে ব্যবহার করলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা আরও বেশি লাভবান হবেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে কৃষি উপকরণ বিতরণ করা হয়।