1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

প্রকৃত কৃষকদের হাতেই পৌঁছাচ্ছে সরকারি প্রণোদনা: কচুয়ায় বীজ-সার ও কৃষিযন্ত্র বিতরণে নাজমুন নাহার বেবী

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
28

শান্তুু ধর, কচুয়া প্রতিনিধিঃ

 

কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকারের কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁদপুরের কচুয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, ফলজ-বনজ চারা এবং আধুনিক কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে কচুয়া উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুন নাহার বেবী বলেন, “যারা প্রকৃত কৃষক, তারাই এ প্রণোদনার উপকরণ পাচ্ছেন। কৃষকদের হাতে উন্নতমানের বীজ, সার ও আধুনিক কৃষিযন্ত্র তুলে দেওয়ার মাধ্যমে কচুয়াসহ সারাদেশে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে। কৃষকের উন্নয়ন ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের সমৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।” 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তপু আহমদ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১,৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রোপা আমনের উন্নতমানের বীজ, রাসায়নিক সার এবং ফলজ ও বনজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

এছাড়া কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৮৬ জন কৃষকের হাতে বিভিন্ন আধুনিক কৃষিযন্ত্র তুলে দেওয়া হয়। বিতরণকৃত যন্ত্রের মধ্যে ছিল হ্যান্ড স্প্রেয়ার, ফিতা পাইপ, এলএলপি, রিপার (ধান কাটার যন্ত্র), ভুট্টা মাড়াই যন্ত্র, ফুট পাম্প এবং ধান মাড়াই যন্ত্র।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস, কচুয়া উত্তর অঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাধারণ সম্পাদক হাবিবুর নবী সুমন, উপজেলা ছাত্রদলের সম্পাদক সম্রাট রইসুদ্দিন চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার পাটোয়ারীসহ উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে বিনামূল্যে কৃষি উপকরণ ও আধুনিক কৃষিযন্ত্র তুলে দেওয়া হলে তাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। উপকারভোগী কৃষকরা জানান, সরকারের এ ধরনের সহায়তা তাদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!