1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে জমি বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে
153

অনলাইন ডেক্স

পাবনার ঈশ্বরদী থানার কামালপুর গ্রামে ইটভাটার মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে বীরু মোল্লা নামে স্থানীয় এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা নাগাদ লক্ষীকুন্ডা ইউনিয়নে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, নিহত বীরু মোল্লা সম্পর্কে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি বলেন, “ঘটনার তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

প্রত্যক্ষদর্শী ও নিহতের ছেলে রাজিব মোল্লা জানায়, বীরু মোল্লা ও তার চাচাতো ভাই জহুরুল মোল্লার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে জহুরুল মোল্লা ও তার ছেলে আল-আমিন মোল্লা বীরুর জমি থেকে জোর করে ইটভাটার মাটি কাটেন। এ নিয়ে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বীরু মোল্লা জহুরুল মোল্লার সঙ্গে কথা বলতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং জহুরুল মোল্লা বীরুকে লক্ষ্য করে গুলি চালান। বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হন।

পরবর্তীতে এলাকাবাসী তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন বলেন, “ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তবে এ হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক সহিংসতা নয়।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!