ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬: নগদের ডিস্ট্রিবিউটরদের ব্যাংকিং চ্যানেলে অর্থ জমা দেওয়ার সুবিধা দিতে SBAC Bank PLC-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড।
বুধবার SBAC Bank PLC-এর প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে SBAC Bank PLC-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস. এম. মাইনুল কবির, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী এবং নগদের প্রধান আর্থিক কর্মকর্তা আফজাল আহমেদ, এফসিএ উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় নগদের ডিস্ট্রিবিউটররা SBAC Bank PLC-এর যেকোনো শাখায় নগদের Trust-cum-Settlement Account-এ অর্থ জমা দিতে পারবেন। এর মাধ্যমে নগদের ডিস্ট্রিবিউটরদের জন্য ব্যাংকের শাখাভিত্তিক অর্থ জমার একটি আনুষ্ঠানিক সুবিধা চালু হলো।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, নগদের বিভিন্ন বিভাগের প্রতিনিধি এবং SBAC Bank PLC-এর সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ চুক্তির মাধ্যমে SBAC Bank PLC ও নগদের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতার একটি নতুন ক্ষেত্র তৈরি হলো।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত