1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

বরুড়ায় মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক, আড্ডায় মাদকবিরোধী র‍্যালি-সমাবেশ

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার বরুড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে বরুড়া থানাধীন ১২নং আড্ডা ইউনিয়নের আড্ডা বাজারে এ মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলার কুমিল্লা সিটি করপোরেশন, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে একযোগে আয়োজিত মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশনায় বরুড়া থানা পুলিশের উদ্যোগে স্থানীয়দের অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাবেশে উপস্থিত সবাই মাদকের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করার এবং মাদকমুক্ত সমাজ গঠনে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!