1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

হোমনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে
103

মোহাম্মদ এমরান হোসেন রিটন কুমিল্লা প্রতিনিধি।


কুমিল্লার হোমনা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ সোহাগ (৩২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার মাথাভাঙা ইউনিয়নের ছয়ফুল্লাহ কান্দি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত সোহাগ ওই গ্রামের তারু মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ছয়ফুল্লাহ কান্দি গ্রামে অভিযান চালিয়ে মো. সোহাগকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ০২টি পিস্তল ও ১১ রাউন্ড তাজা গুলিসহ মোট ১৪ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও মাদক নির্মূলের লক্ষ্যে “অপারেশন ডেভিল হান্ট (ফেজ–২)” এর অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত সোহাগের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!