1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

হাতিয়ায় ৮ লাখ টাকার জ্বালানি তেল জব্দ, আটক ৪

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
3

মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের অবৈধ জ্বালানি তেলসহ ৪ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে হাতিয়া থানাধীন নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদী এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত জ্বালানির মধ্যে রয়েছে ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল এবং ২ হাজার ১৫ লিটার ডিজেল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা। এ সময় তেল পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয় এবং ৪ জনকে আটক করা হয়।

আটককৃতদের পরিচয়:

১. মোঃ মিলন (২২), পিতা: মৃত মোশাররফ হোসেন, নলচিরা ৯ নম্বর ওয়ার্ড
২. মোঃ রিয়াজ (২০), পিতা: মৃত মোহাম্মদ কবির উদ্দিন, নলচিরা ৯ নম্বর ওয়ার্ড
৩. মোঃ স্বপন (২২), পিতা: মোঃ কামরুল, নলচিরা ৮ নম্বর ওয়ার্ড
৪. মোঃ ফয়েল (১৯), পিতা: মোঃ সমির, নলচিরা ৮ নম্বর ওয়ার্ড

তাদের সবার বাড়ি হাতিয়া উপজেলায়।

জব্দকৃত জ্বালানি তেল ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান রোধ এবং দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!