1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

হাতিয়ায় হরিণ মার্কার পক্ষে জনসমুদ্র, কেন্দ্রে প্রকৌশলী ফজলুল আজিম।

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
31

মোঃ আরিফুল ইসলাম ফারহান বিশেষ প্রতিনিধি:

 

নোয়াখালীর হাতিয়ায় সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট প্রকৌশলী ফজলুল আজিম–এর উদ্যোগে হরিণ মার্কার এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি তাঁর ওছখালী বাসস্থ বাসায় অনুষ্ঠিত হয়। এতে হাতিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত বক্তারা হাতিয়ার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সমস্যাসহ সামগ্রিক উন্নয়ন চিত্র তুলে ধরেন। এ সময় তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকৌশলী ফজলুল আজিমকে হরিণ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রকৌশলী ফজলুল আজিম বলেন, তিনি অতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং হাতিয়ার মানুষের উন্নয়নে কাজ করেছেন। তবে গত ১৬ বছর তিনি বিএনপির সাংগঠনিক কার্যক্রম থেকে দূরে থাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি।
তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন না পাওয়ার পরও হাতিয়ার মানুষের অনুরোধ ও সমর্থনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্তের প্রেক্ষিতে দলীয়ভাবে একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তিনি স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার না করায় বিএনপি তাঁকে দল থেকে বহিষ্কার করেছে।
সভায় উপস্থিত মিসেস শামীমা আজিম ও কালাম নেতা সহ নেতৃবৃন্দ জানান, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে হাতিয়ার উন্নয়নই তাদের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনে জয়ী হলে প্রকৌশলী ফজলুল আজিম হাতিয়ার মানুষের দীর্ঘদিনের দাবি-দাওয়া বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।
সভা শেষে হরিণ মার্কার পক্ষে গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!