মোঃ ফখরুল মোস্তফা জেলা প্রতিনিধি, নোয়াখালী
নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক হাতিয়া থানাধীন চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে মজুদকৃত প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
পরবর্তীতে, হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনা করে বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল মজুদ ও বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে জব্দকৃত জ্বালানি তেল লাইসেন্সপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।