চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের গুরুত্বপূর্ণ একটি সড়ক স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার করেছেন স্থানীয় গ্রামবাসী। "আমাদের গ্রাম, আমাদের দায়িত্ব"—এই স্লোগানকে সামনে রেখে জনস্বার্থে ও দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে তারা এ উদ্যোগ গ্রহণ করেন।
বর্ষাকালে কাদা ও জলাবদ্ধতার কারণে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হতো। সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে এলাকাবাসী নিজ উদ্যোগে একত্রিত হয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা সংস্কার করেন।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সড়কটির স্থায়ী উন্নয়ন না হওয়ায় প্রতিবছর বর্ষা মৌসুমে দুর্ভোগ চরম আকার ধারণ করে। তাই এবার তারা দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় জনগণের প্রত্যাশা ও নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে সড়কটি পাকা করার জন্য এলাকাবাসী মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোজাহার হোসেন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম বিলাস এবং যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেনের সুদৃষ্টি কামনা করেছেন।
গ্রামবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের আন্তরিক উদ্যোগে নোয়াপাড়া গ্রামের এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত পাকা করা হবে। এতে বছরের সব সময় নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থা ও আর্থ-সামাজিক উন্নয়ন আরও গতিশীল হবে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত