মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ কচ্ছপিয়া রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার ২০২৬ সনের নতুন ছবক প্রদান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদ্রাসার ভূমিদাতা মরহুমা আরবী বেগমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অত্র মাদ্রাসার সভাপতি
মফিজ মেম্বারের সভাপতিত্বে মাদ্রাসা সুপার সৈয়দ আহমেদ হেলালের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা মহি উদ্দিন মানিক এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ শাহাজাহান এর জৈষ্ঠ্যপুত্র আবু সালেহ মোঃ আব্দুল্লাহ সবুজ।
বিশেষ অতিথি ছিলেন, চরজব্বার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামশেদের রহমান কিসলু, থানার হাট কলেজের অধ্যক্ষ ইয়াছিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, উপজেলা বিএনপি নেতা জামাল উদ্দিন গাজী, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব আলমগীর চৌধুরী, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, চরজুবিলী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক আবুল কাশেম, ছাত্রদল নেতা মামুন হোসেন রোহান, মুসলিম জাগিদার জামে মসজিদের সাধারণ সম্পাদক ডাক্তার নুর মোহাম্মদসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষকমন্ডলী ও ছাত্র ছাত্রীবৃন্দ।
পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
ছবক প্রদান ও দোয়া পরিচালনা করেন সর্বজন শ্রদ্ধেয় হাফেজ সুলতান আহমেদ।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত