মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি
নিহত ইয়ামিন চরক্লার্ক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর বায়েজিদ গ্রামের শাহাদাত হোসেন এর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষ সূত্রে জানা যায়, রোববার (ঘটনার দিন) দুপুর আনুমানিক ২:৩০ মিনিটে ইয়ামিন তার মায়ের সাথে আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে যেতে সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এসময় সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা বেপরোয়া গতির ড্রাম ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটির মাথা পিষে গিয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

নিহত শিশুর মা বকুল আক্তার জনান, আমার চোখের সামনে আমার ছেলে হত্যা করলো এ ঘাতক ড্রামট্রাক। নদী ভাঙনে বর্তমান বসতবাড়ি মেঘনায় বিলীন হয়ে যাওয়ায়,বসত বাড়ির জন্য কিছু জমি কিনতে তার আত্মীয় বাড়ির পাশে পরিষ্কার মাথা সংলগ্ন চরজব্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে জমি দেখে চরক্লার্কে যাওয়ার জন্য সড়কে গাড়ির জন্য অপেক্ষা করলে একটি ড্রাম ট্রাক বেপরোয়া এসে আমার ছেলেকে চাপা দেয়।
ঘটনার বিষয়ে চরজব্বর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। চালক পলাতক রয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে । দুর্ঘটনার সাথে জড়িত ঘাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত