মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদের উপপ্রশাসনিক কর্মকর্তা গোবিন্দ কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান। তবে জাতীয় সংসদের অধিবেশন কার্যক্রমে উপস্থিত থাকার কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি বলে জানা গেছে। তাঁর প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন।
পরে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সাম্য, দ্রোহ ও অসাম্প্রদায়িক চেতনার কবি হিসেবে উল্লেখ করেন। তিনি নজরুলের বিভিন্ন কালজয়ী সাহিত্যকর্ম ও সৃষ্টিশীলতার বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ ফয়জুর রহমান, উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহে আলম এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মোবারক।
এ সময় ছাত্র প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক আবদুল আজিজ, মো. ফখরুল মোস্তফাসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবর্ণচরে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত