1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সাকিবকে দলে না চাওয়া মানে বোকার স্বর্গে বাস করা, বলছেন সালাহউদ্দীন

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
21

 

দেড় বছর ধরে সাকিব আল হাসান নেই জাতীয় দলে। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগই এখন ক্রিকেটার সাকিবের ঠিকানা। তবে সম্প্রতি বিসিবি তাঁকে আবার জাতীয় দলে ফেরানোর ঘোষণা দিয়েছে। ফর্ম-ফিটনেস ঠিক থাকলে নির্বাচকেরা তাঁকে জাতীয় দলের জন্য বিবেচনা করতে পারবেন।

কিন্তু ৩৯ বছর বয়সী সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য আসলে কতটা ফিট? ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন ঠিকই, কিন্তু পারফরম্যান্স কি খুব আহামরি কিছু? দেড় বছর ধরে তো তাঁকে ছাড়াই তিন সংস্করণের ক্রিকেটে খেলছে বাংলাদেশ দল। সাকিবের একসময়ের কোচ মোহাম্মদ সালাহউদ্দীন অবশ্য জাতীয় দলে এখনো সাকিবের প্রয়োজনীয়তা অনুভব করেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি টুর্নামেন্ট–পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলছিলেন ধূমকেতু একাদশের কোচ সালাহউদ্দীন।

সেখানেই এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘দেখুন, যদি কেউ বলে যে সাকিবকে আমি দলে চাই না, আমার মনে হয় সে তাহলে এখনো বোকার স্বর্গে বাস করছে।’ তাঁর এমন ভাবার কারণও ব্যাখ্যা করেছেন সালাহউদ্দীন, ‘সবচেয়ে বড় জিনিস হচ্ছে, সাকিব থাকলে একটা দলে ভারসম্য চলে আসে। একটা বোলার, একটা ব্যাটসম্যান—আপনি দুই দিকেই পাবেন। দিন শেষে সাকিব কী রকম ফিট থাকে, সেটা একটা বড় ব্যাপার। কিন্তু তাকে যে কেউই চাইবে।’ বিসিবির পক্ষ থেকে এটিও বলা হচ্ছে, দেশে ফেরার সুযোগ হলে মার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেই সাকিবকে চায় বোর্ড। তবে সাকিবের দেশে ফেরার পথে বড় বাধা তাঁর রাজনৈতিক পরিচয়। জুলাই অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাকিব। সরকার পতনের পর তাঁর নামে হত্যা ও দুর্নীতির মামলা হয়েছে।

আইনি জটিলতা কাটিয়ে সাকিবের দেশে ফেরা এবং দেশের হয়ে খেলার পথ সুগম করতে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিবি। সাকিবও এখন বাংলাদেশ দলে খেলতে আগ্রহী বলে জানিয়েছে বোর্ড। তবে পুরোনো কোচের সঙ্গে সাকিব এ নিয়ে আলোচনা করেছেন কি না, সেটি পরিষ্কার করেননি সালাহউদ্দীন, ‘সবকিছু তো বলা যাবে না ভাই.

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!