1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

সরকারি দামের তোয়াক্কা নেই: বৌয়ারা বাজারে এলপিজি সিলিন্ডার প্রতি বাড়তি ৫০০ টাকা

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
16

কুমিল্লা প্রতিনিধি।।

 

 

​ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম নিয়ে কুমিল্লার বাজারে চরম নৈরাজ্য দেখা দিয়েছে। বিশেষ করে আদর্শ সদর উপজেলার বৌয়ারা বাজারে বিইআরসি নির্ধারিত মূল্যের তোয়াক্কা করছেন না ব্যবসায়ীরা। চলতি ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকা নির্ধারিত থাকলেও এই বাজারে সাধারণ মানুষকে তা কিনতে হচ্ছে ১৮০০ থেকে ১৯০০ টাকায়। অর্থাৎ, সিলিন্ডার প্রতি ৫০০ থেকে ৫৬০ টাকা পর্যন্ত অতিরিক্ত নিচ্ছেন ব্যবসায়ীরা।


​বৌয়ারা বাজারের খুচরা বিক্রেতারা দাবি করছেন, কোম্পানি ও ডিলার পর্যায় থেকে সরবরাহ কম থাকায় তাদের বেশি দামে কিনতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্রেতা জানান, “বেশি দামে কেনা পড়ায় আমরা বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করছি। ডিলাররা সরকার নির্ধারিত দামে আমাদের দিচ্ছে না।”

​বৌয়ারা বাজারে আসা ভুক্তভোগী সাধারণ ক্রেতারা বলছেন, কাগজে-কলমে দাম কমলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার দাম কমায় শুধু টিভিতে আর পত্রিকায়, কিন্তু আমাদের বৌয়ারা বাজারে এসে কেউ দেখে না। প্রশাসনের কোনো নজরদারি না থাকায় আমরা সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছি।

​বাজারে পর্যাপ্ত তদারকির অভাবে সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে। বৌয়ারা বাজারসহ আদর্শ সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে বিইআরসি নির্ধারিত মূল্যে এলপিজি নিশ্চিত করতে প্রশাসনের কঠোর তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!