1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

শাহবাগে পুলিশের হা.ম.লা.য় গুরুতর আ.হ.ত এমপি প্রার্থী

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
23

অনলাইন ডেস্ক

শাহবাগে পুলিশের হামলায় গুরুতর আহত হয়েছেন ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মহিউদ্দিন রনি। আজ বৃহস্পতিবার রাতে তিনি এ হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাতে ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের আহ্বানে শাহবাগে এসেছিলেন মহিউদ্দিন রনি। এ সময় পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে। এক পর্যায়ে ৫-৭ জন পুলিশ মহউদ্দিন রনিকে পেটাতে থাকে। এ সময় রনিকে বাঁচাতে তার এক সহযোগি এগিয়ে আসলে তাকেও বেধরক পেটায় পুলিশ।
এক পর্যায়ে তারা আহত হয়ে সড়কে পড়ে গেলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয় ইনকিলাব মঞ্চের কর্মীরা।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রনি তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, ‘শাহবাগে পুলিশের হামলায় গুরুতর আহত মহিউদ্দিন রনি। সবাই দোয়া করেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!