1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

রাণীশংকৈলে সার বিতরণে তা.ণ্ড.ব হা.ম.লা.য় কৃষি কর্মকর্তার দাঁত ভা.ঙা, মাথায় মারা,ত্মক জ,খম

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে
181

অনলাইন ডেক্স

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সার বণ্টনকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এর একপর্যায়ে বিক্ষুব্ধ কৃষকদের হামলায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার উমরাডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে। হামলায় তার দাঁত ভেঙে যায় এবং মাথায় গুরুতর জখম হয়। আহত অবস্থায় তাকে প্রথমে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মল্লিক ট্রেডার্সের প্রতিনিধি মোজাম্মেল হোসেন রাতে কৃষকদের মাঝে সার বিতরণ করছিলেন। এসময় দেখা যায়, ৫ জন কৃষক ৩টি ভ্যানে করে ৩৩ বস্তা সার নিয়ে চলে যাচ্ছেন, অথচ অন্য অনেক কৃষক সার পাচ্ছিলেন না। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ কৃষকরা ঘটনাস্থলে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কৃষকরা তাকে মারধর করেন।

রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, “তার মাথায় জখম হয়েছে, দাঁত ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে নেওয়া হয়েছে। চিকিৎসা শেষে ভুক্তভোগীর মতামত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সার সংকটকে কেন্দ্র করে হঠাৎ এমন সহিংসতায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!