মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনার জন্য গঠিত ১১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটির নেতৃবৃন্দের নামের তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ২০২৬ তারিখে কমিটির এ তালিকা জমা দেওয়া হয়।
জমা দেওয়া তালিকা অনুযায়ী, কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন মো: মিলন গাজী, সদস্য সচিব ডা. আব্দুল কাদের ও প্রথম যুগ্ম সদস্য সচিব এম আর মিজান মোল্লা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ফয়েজ উল্ল্যাহ মজুমদার, বেলায়েত হোসেন ভূঁইয়া, মো. মিলন মিয়া, সঞ্জিত সরকার, মো. মহসিন, মো. ফারুক হোসেন মিয়াজী, মাহবুব আলম ও আজাদ হোসেন।
কমিটির নেতৃবৃন্দ জানান, বৃহস্পতিবার তাঁরা ১১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটির নেতৃবৃন্দের নামের তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় বিশেষ করে বাজারের যানজট নিরসন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের সার্বিক উন্নয়নে তাঁরা কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তাঁরা রহিমানগর বাজারের সব ব্যবসায়ী, স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এদিকে, রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনার ১১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটির নেতৃবৃন্দের নামের তালিকা জমা দেওয়ার বিষয়টি এ প্রতিবেদকের মুঠোফোনে নিশ্চিত করেছেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত