নিজস্ব প্রতিবেদক | বরুড়া, কুমিল্লা
আসন্ন রথযাত্রা ও উল্টো রথযাত্রা-২০২৬ উপলক্ষে উৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে কুমিল্লার বরুড়া থানায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক। তিনি বলেন, রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরুড়া থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। উৎসব চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মতবিনিময় সভায় রথযাত্রার শোভাযাত্রার রুট, নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাঁদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
ওসি কাজী নাজমুল হক সকলের সহযোগিতা কামনা করে বলেন, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ধর্মীয় সহনশীলতার মাধ্যমে উৎসব উদযাপনই বরুড়ার ঐতিহ্য। তিনি সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় বরুড়া থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন মন্দির ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত