মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি
যারা ধর্ষণের নাটক সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। হাতিয়াকে সারা দেশের কাছে কলংকিত করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। দলমত নির্বিশেষে হাতিয়াতে রাজনৈতিক সহাবস্থান তৈরি করা হবে। যারা নির্বাচনের পরে বিএনপির নেতাকর্মীদের বাড়ীতে হামলা লুটপাট করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
রবিবার বিকালে নোয়াখালী হাতিয়ায় পৌর বিএনপির আয়োজনে ইফতার পাটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ হাতিয়ার বিএনপির ধানের শীষেল প্রার্থী মাহবুবের রহমান শামীম।
তিনি আরো বলেন বিগত নির্বাচনে একটি দল প্যামেলি কাড এর বিষয়ে ব্যাঙ্গ করে বক্তব্য দিয়েছেন। আগামী ১০ মার্চ সেই কার্ড এর উদ্বোধন হতে যাচ্ছে। হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাতিয়ার নদী ভাঙ্গন সহ বিভিন্ন গুরুত্ব পূর্ণ সমস্যার সমাধান করবেন বলে ঘোষনা দিয়েছেন। আমি অচিরেই তার সাথে দেখা করে সেই সব সমস্যা সমাধানে কাজ শুরু করবো।
পৌর বিএনপির সাবেক সভাপতি মোকারম বিল্যাহ শাদাতের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য একেএম ফজলুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক নুর আলম জসিম, উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন।
নির্বাচনের পর হাতিয়াতে এটি বিএনপির বড় অনুষ্ঠান। এতে দুপুরের পর থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ওচখালী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আসতে থাকে। আলোচনা শেষে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত