লাকসাম প্রতিনিধি।
আসন্ন ২ নং মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার লাকসামের চিকুনিয়া এলাকায় মহিলা ভোটারদের সঙ্গে উঠান বৈঠক করেছেন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজী মো: আব্দুর রশিদ।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. আবুল কালাম এমপি। প্রধান বক্তা ছিলেন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজী মো: আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল রশিদ রয়েল।
৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে এবং মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. মানিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খোরশেদ আলম, ফজলুল হক মেম্বার, মাস্টার মাসুদুর রহমান, বদিউল আলম সওদাগর ও আরিফুর রহমান দুলালসহ স্থানীয় নেতাকর্মীরা।
উঠান বৈঠকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মহিলা ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয়।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত