শান্তুু ধর ,কচুয়া
চাঁদপুরের কচুয়া ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে কেন্দ্র করে বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কচুয়া পৌরসভা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কচুয়া বিএনপির প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কচুয়া পৌরসভা বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী বলেন, ওমর ফারুক কচুয়া ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে কেন্দ্র করে কচুয়া পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, পৌর বিএনপির নেতা ও কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তরিকুল ইসলাম এবং পৌর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম জাহিদের বিরুদ্ধে ষড়ন্ত্রমূলক মামলা হয়রানি করছেন এবং গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।তিনি দাবি করেন, নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কোনো ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য যাচাই করে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করা প্রয়োজন। তারা প্রকাশিত সংবাদগুলো পুনরায় যাচাই করে প্রকৃত ও নিরপেক্ষ তথ্য তুলে ধরার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান।তারা আরও বলেন, কচুয়া পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের মিথ্যা, হয়রানিমূলক বা উদ্দেশ্যপ্রণোদিত মামলা ও অপপ্রচার চালানো হলে সাংগঠনিকভাবে তার প্রতিবাদ জানানো হবে। সংবাদ সম্মেলনে কচুয়া পৌরসভা বিএনপির ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই দিন বিকালে কচুয়া পৌর বাজারের ব্যবসায়ীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
ছবিঃ কচুয়া পৌর বিএনপি সংবাদ সম্মেলন ও বাজারের ব্যবসায়ীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত