1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

মহাসড়কে মৃ’ত্যু মিছিল: হবিগঞ্জে বাস-পিকআপ সং’ঘ’র্ষে ৪ নি’হ’ত, কুমিল্লা-ফেনীতেও প্রা’ণ’হা’নি

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
38

অনলাইন ডেক্স

হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন। এখনো তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে আন্দিউড়া এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি উল্টে গিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। সকাল ৯টার দিকে স্থানীয়রা খাদে উল্টে থাকা পিকআপটি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের নিচ থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করেন।

এর আগে শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু ছিলেন।

এদিকে একই সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই আরও ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

টানা সড়ক দুর্ঘটনায় একের পর এক প্রাণহানিতে উদ্বেগ বাড়ছে, নিরাপদ সড়কের দাবিও জোরালো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!