নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসহর বড় কাঁচি হাইওয়ে সড়কে আজ ভোর চারটায় ঢাকা থেকে নোয়াখালীগামী একটি নীলাচল বাস মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় একজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে একটি মালবাহী ট্রাক প্রায় চার দিন ধরে বিকল অবস্থায় দাঁড়িয়ে ছিল। চলন্ত নীলাচল বাসটি ওই ট্রাককে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত