মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় মাদকের বিরুদ্ধে জোরালো বার্তা দিল কোস্ট গার্ড ও পুলিশ। ভোরের নীরবতা ভেঙে চালানো এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোর ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে হাতিয়া থানার হাফাজিয়া বাজার ও হাতিয়া বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
তল্লাশি চালিয়ে আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
১। মোঃ কামাল উদ্দিন (৩৯)
পিতা: অলি উল্ল্যাহ
ঠিকানা: গ্রাম- আজিমপুর (৮ নং ওয়ার্ড), পোস্ট- আফাজিয়া বাজার, থানা- হাতিয়া, জেলা- নোয়াখালী।
২। মোঃ জাহাঙ্গীর আলম (৪৩)
পিতা: আলমগীর হোসেন
ঠিকানা: গ্রাম- ভুয়ার চর (০৬ নং ওয়ার্ড), পোস্ট- মাইনুদ্দিন বাজার, থানা- হাতিয়া, জেলা- নোয়াখালী।
জব্দকৃত গাঁজা ও আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত