মোঃ শান্ত মিয়াঃ–
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) চান্দুরা ও বুধন্তী দুটি ইউনিয়ন নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় সরগরম হয়ে উঠেছে প্রচার-প্রচারণা। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চান্দুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিএনপি জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ‘খেজুর গাছ’ মার্কা নিয়ে প্রার্থীর এই প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
এদিন সন্ধ্যায় মাওলানা জুনায়েদ আল হাবিব চান্দুরা ইউনিয়নের রামপুর থেকে তার গণসংযোগ শুরু করেন। এরপর তিনি চান্দুরা বাজার, হোসেনপুর, জালালপুর ও আমতলী বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ চলাকালে প্রার্থী যখন চান্দুরা ডাকবাংলো এলাকা অতিক্রম করছিলেন, তখন শত শত নেতাকর্মী ও সমর্থক ‘খেজুর গাছ, খেজুর গাছ’ স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন। মুহূর্তের মধ্যে সাধারণ মানুষ ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগ দিলে তা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
এ সময় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন চান্দুরা ইউনিয়ন বিএনপি, যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবকদল, জিসাস, তাতীদল এবং হেফাজতে ইসলামের অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও বিপুল সংখ্যক সাধারণ জনগণ প্রার্থীর প্রতি সংহতি জানিয়ে মিছিলে অংশ নেন।
গণসংযোগ শেষে আমতলী বাজারে অবস্থিত নির্বাচন পরিচালনা অফিসে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, "এলাকার মানুষের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে তারা পরিবর্তনের পক্ষে। তিনি আরও বলেন, পাড়া মহল্লার সবার ঘরে ঘরে খেজুর গাছের পক্ষে আমার সালাম পৌছিয়ে দিবে। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে জনগণ খেজুর গাছ মার্কার জয় নিশ্চিত করবে।"
তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আলোচনা সভায় স্থানীয় জোটের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন এবং জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতিতে সাধারণ ভোটারদের মাঝে এখন ‘খেজুর গাছ’ মার্কার জোরালো আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত