1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ব্যবসায়িক অংশীদারদের জন্য ‘আরএফএল কেয়ার’ অ্যাপ চালু

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
3

শরীফ রিমন

 

 

ব্যবসায়িক কার্যক্রম সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে ব্যবসায়িক অংশীদারদের জন্য ‘আরএফএল কেয়ার’ নামে একটি অ্যাপ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাপের উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

‘আরএফএল কেয়ার’ অ্যাপ হলো একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম, যা দেশের বিভিন্ন প্রান্তে আরএফএল এর পণ্য ও সেবা পৌঁছে দিতে সরাসরি যুক্ত ডিলার, রিটেইলার, প্লাম্বার, ওয়েল্ডার, টেকনিশিয়ানসহ সকল সার্ভিস পার্টনারকে একটি প্রযুক্তিনির্ভর নেটওয়ার্কে যুক্ত করবে। এই উদ্যোগের মাধ্যমে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি ও স্বচ্ছ অংশীদারিত্ব গড়ে তোলাই মূল লক্ষ্য। এর ফলে আগামী দিনে গ্রাহকদের সেবা ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে আরএন পাল বলেন, “আরএফএল এর সাফল্যের মূল শক্তি আমাদের ব্যবসায়িক পার্টনার ও সার্ভিস প্রফেশনালরা। দেশের প্রত্যন্ত অঞ্চল আমাদের পণ্য ও সেবা পৌঁছে দেয়ার পেছনে ডিলার, রিটেইলার, প্লাম্বার, টেকনিশিয়ান এবং অন্যান্য সার্ভিস পার্টনারদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠা রয়েছে। তাদের অবদান ছাড়া আমাদের এই অগ্রযাত্রা সম্ভব হতো না। আরএফএল সবসময় ব্যবসায়িক পার্টনার ও সার্ভিস প্রফেশনালদের অবদানকে গুরুত্ব দিয়ে থাকে। এই প্রেক্ষিতে আরএফএল কেয়ার অ্যাপের মাধ্যমে আমরা একটি স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম চালু করেছি, যা সরাসরি আর্থিক সুবিধা ও দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা নিশ্চিত করবে”।

তিনি আরও বলেন, “প্রথমে এই অ্যাপে প্লাম্বার ও টেকনিশিয়ানদের জন্য সরাসরি নগদ প্রণোদনা কর্মসূচি চালু করা হয়েছে। যারা ভোক্তা পর্যায়ে আরএফএল ওয়াটার পাম্প ইনস্টল করবেন, তারা এই অ্যাপের মাধ্যমে নির্ধারিত আর্থিক সুবিধা পাবেন। এর মাধ্যমে তাদের ন্যায্য ও স্বচ্ছ উপায়ে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের কাছে নিরবচ্ছিন্ন পানির সমাধান পৌঁছে দেওয়া সম্ভব হবে। ধীরে ধীর আরএফএল এর সকল সেবা এই অ্যাপের মাধ্যমে প্রদান করা হবে”।

আরএফএল এর হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম বলেন, “এই সুবিধা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘আরএফএল কেয়ার অ্যাপ’ ডাউনলোড করে মোবাইল নম্বর ও এনআইডি ব্যবহার করে সহজেই নিবন্ধন করা যাবে। এরপর ওয়াটার পাম্পের বক্সের ভেতরে থাকা ওয়ারেন্টি কার্ডের বারকোড স্ক্যান করলেই একটি নির্দিষ্ট পরিমান প্রণোদনার অর্থ তাৎক্ষণিকভাবে তাদের বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে। পুরো প্রক্রিয়াটি হবে দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর”।

এছাড়াও নিবন্ধিত প্লাম্বারদের জন্য থাকবে প্রতি মাসে র‍্যাফেল ড্র এর মাধ্যমে মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজসহ নানা রকমের পুরস্কার জেতার সুযোগসহ বছরের শেষে সর্বাধিক পাম্প ক্রয় ও ইনস্টলকারী প্লাম্বারদের পরিবারসহ কক্সবাজার ভ্রমনের সুযোগ।

অনুষ্ঠানে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিজনেস ইনচার্জ সঞ্জয় বিশ্বাস, অপারেশন হেড শেখ রাশেদ মাহমুদ, ফাইন্যান্স কন্ট্রোলার এইচ এম ফজলুল হক, ব্র্যান্ড ম্যানেজার জুবায়েদ তালুকদার ও হুমায়ুন ফারাজীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!