1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

বীরগঞ্জে লিচু বাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে
93

মোঃ ফেরদৌস ওয়াহিদ সবুজ বীরগঞ্জ প্রতিনিধি।

দিনাজপুরের বীরগঞ্জে মনোরঞ্জন দেবনাথ ওরফে মনো (৪৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামে একটি লিচু গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মনোরঞ্জন দেবনাথ ওই এলাকার রমনি কান্তের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতের খাবার খেয়ে ঘুমাতে যান তিনি। ভোরে পরিবারের লোকজন বাড়ির পাশের লিচু গাছে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।

খবর পেয়ে বীরগঞ্জ থানার এসআই আবু রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!