মো: ফেরদৌস ওয়াহিদ সবুজ, (দিনাজপুর)
১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার দিনাজপুরের বীরগঞ্জে প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জমকালো বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু।
উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) দিপংকর বর্মনের সঞ্চালনায় আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে ছিল বাঙালি সংস্কৃতির মনোমুগ্ধকর আয়োজন। বর্ষবরণ শোভাযাত্রা, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বটতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তাভাত পরিবেশনের মাধ্যমে তিনদিনব্যাপী উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথির সঙ্গে উপস্থিত থেকে উপভোগ করেন বিএনপির উপদেষ্টা ও চেম্বার অব কমার্সের পরিচালক রেজওয়ানুল ইসলাম রিজু, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা বিএনপির সেক্রেটারি করিরুল ইসলাম, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা শিহাব উদ্দীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, সম্পাদক নমিরুল ইসলাম সেনা চৌধুরী, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, কৃষকদল সভাপতি ফজলে আলম শাহীন, যুবদল আহ্বায়ক আসাদুল ইসলাম দুলাল মাস্টার, যুবদল সম্পাদক তানভীর আহমেদ চৌধুরী এবং শাহজাহান সিরাজ শিপনসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব ও বর্ণাঢ্য শোভাযাত্রায় সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ রঙিন ও ঐতিহ্যবাহী সাজে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি এমপি মনজুরুল ইসলাম মঞ্জু আয়োজনের ভূয়সী প্রশংসা করে আয়োজক ও উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানান।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত