1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

বীরগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর গলায় ফাঁ.স

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
24

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ

 

 

দিনাজপুরের বীরগঞ্জে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আজিজুল ইসলাম অপু (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।

শনিবার (২৮ ফেব্রুয়ারী ) সকাল ৮টার দিকে নিজ শয়ন কক্ষে সেলিংফ্যানের সাথে গলায় লাইলন রশি পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটায়। আজিজুল ইসলাম অপু সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে। তার পরিবার জানায়, সকালে কোমরপুর গ্রামের টিনশেড বাসায় গলায় ফাঁস দেয় আজিজুল ইসলাম অপু। দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইসলাম অপুর স্ত্রী সাহিদা খানম শিরিন জানান, তার স্বামী আজিজুল ইসলাম বিনা কারণেই আমাকে এবং আমার সন্তানকে মারধর করত। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে বলে জানান। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!