ডেক্স রিপোর্ট
বুড়িচং–ব্রাহ্মণপাড়া জাতীয় সংসদ আসনের ধানের শীষের প্রার্থী হাজী জসীম উদ্দিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এক বিশাল নারীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় জনপ্রতিনিধি নাজমা মেম্বারের বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উক্ত উঠান বৈঠকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাজমা মেম্বার। এছাড়াও উপস্থিত ছিলেন বাকশীমুল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুহিন, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিপুলসংখ্যক নারী ভোটার।
বৈঠকে নাজমা মেম্বার তার বক্তব্যে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বুড়িচং–ব্রাহ্মণপাড়া এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষের প্রার্থী হাজী জসীম উদ্দিনকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।”
তিনি আরও বলেন, হাজী জসীম উদ্দিন একজন জনবান্ধব ও পরীক্ষিত নেতা। তাঁর নেতৃত্বে এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। দীর্ঘদিন ধরে বঞ্চিত জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত নারীরা বলেন, বিগত সময়ে এলাকার নানা সমস্যায় তারা উপেক্ষিত থেকেছেন। তারা আশা প্রকাশ করেন, ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে নারীদের শিক্ষা, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত হবে। তারা সবাই আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
উঠান বৈঠকটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সভা শেষে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত