নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার বরুড়া-লালমাই সড়কে আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার দিগলগাঁও (শিলমুড়ী রাস্তার মাথা) এলাকায় বরুড়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে কাজী শিমুল নামে এক ব্যক্তির কাছ থেকে নগদ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী কাজী শিমুলের কাছ থেকে ছিনতাইকারীরা একটি আইফোনসহ মোট দুটি মোবাইল ফোন এবং নগদ অর্থ নিয়ে যায় বলে জানা গেছে।
রাতের নির্জন সড়কে এমন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে বরুড়া-লালমাই সড়কে রাতের যাতায়াতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সড়কটিতে রাতের নিরাপত্তা ও পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তবে এ ঘটনায় এখনো পুলিশের বক্তব্য বা মামলা সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত