নিজস্ব রিপোর্টার
ঢাকার বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন (২০২৬–২০২৮) উপলক্ষে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. সোহেল পারভেজ। নির্বাচনে তার ব্যালট নম্বর ১৬।
মো. সোহেল পারভেজ কুমিল্লার বরুড়া উপজেলার ১৩নং আদ্রা ইউনিয়নের পেরপেটি গ্রামের কৃতি সন্তান। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। প্রবাসে থেকেও তিনি বরুড়াবাসীর সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন।
সংগঠনের সদস্যদের কাছে দোয়া ও সমর্থন কামনা করে মো. সোহেল পারভেজ বলেন, নির্বাচিত হলে বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতিকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করতে নিরলসভাবে কাজ করবেন। পাশাপাশি প্রবাসে অবস্থানরত বরুড়াবাসীর পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও কল্যাণে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সদস্যদের মধ্যে আসন্ন নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সদস্যরা আশা প্রকাশ করেছেন, যোগ্য ও নিবেদিত নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনটি আরও শক্তিশালী হবে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত