ডেক্স রিপোর্ট
কুমিল্লা-৮ (বরুড়া) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন বিশ্বস্ত সহচর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের ২৩শে মার্চ ৮৫ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আব্দুল হাকিম ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে জাতীয় পরিষদের এমএলএ নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন।
তিনি বরুড়া আসন থেকে মোট ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ১৯৯৬ সালের নির্বাচনে জয়লাভ করে তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমৃত্যু তিনি বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আজ তার ১২তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ন্যাশনাল টিভি নিউজ এর পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত