1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

“বরুড়ায় ১৫ চেয়ারম্যানের সঙ্গে মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের বৈঠক: কিন্তু কেন”

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
16

নিজস্ব প্রতিবেদক, বরুড়া (কুমিল্লা):

মাননীয় মন্ত্রী জাকারিয়া তাহের সুমন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নিয়ে ১নং আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু-র দেওয়া ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বরুড়া উপজেলা-র রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
চেয়ারম্যান মিঠু তার স্ট্যাটাসে বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ইউনিয়নের জনগণের স্বার্থ ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখার লক্ষ্যেই তিনি বৈঠকে অংশ নিয়েছেন। কোনো ব্যক্তি বা দলের অনুভূতিতে আঘাত দেওয়া তার উদ্দেশ্য ছিল না বলেও উল্লেখ করেন তিনি। কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
পোস্টটি প্রকাশের পর তার কমেন্ট বক্সে বরুড়ার বিভিন্ন ইউনিয়নের একাধিক চেয়ারম্যান একই ধরনের ভাষায় সমর্থনমূলক মন্তব্য করেন। তারা জানান, সংশ্লিষ্ট সাক্ষাৎ ছিল উন্নয়ন ও দায়িত্ব পালনের অংশ—এটি কোনো রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ইঙ্গিত নয়।
ভাউকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জামান মাসুদ কমেন্টে লিখেছেন, “এইটা আমাদের সকলের বক্তব্য। আশা করি নিজ গুণে বুঝে নিবেন।” তার মন্তব্যের পর বিষয়টি অনেকেই সম্মিলিত অবস্থান হিসেবেই দেখছেন।
এদিকে সমর্থকদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। লুৎফুর রহমান নামে এক ব্যক্তি লেখেন, “মিঠু ভাই আপনার এই লেখাটি আগানগর ইউনিয়ন তথা বরুড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।”
কাউসার আমিন সজীব মন্তব্য করেন, “ধন্যবাদ, ভাই। আপনার সঠিক উপলব্ধি প্রকাশের ফলে যারা কষ্ট পেয়েছেন, ভুল বুঝেছেন নিশ্চয়ই তার অবসান হবে।”
অন্যদিকে লিফন খন্দকার নামে এক ব্যক্তি আবেগঘন মন্তব্যে লেখেন, “অন্যদের রাজনীতি মাঠের সাথে রাজনৈতিক সম্পর্কে আর আপনার সম্পর্কে রাজনৈতিক মাঠে ত্যাগ তিতিক্ষার ধারে কাছে তারা নাই। যে মাঠে মিঠুর চেয়ারম্যান আওয়ামী লীগের একটা ব্র্যান্ড, সেই জায়গা থেকে এমন একটা সিদ্ধান্ত বিশ্বাসের অযোগ্য ছিলো। আমার বিশ্বাস ছিলো আপনি আপনার মনে প্রাণে বিশ্বাস করা সংগঠন, বঙ্গবন্ধুর আদর্শ, বাংলার মুক্তির স্লোগান ‘জয় বাংলা’ নিয়ে আবার ফিরে আসবেন।”
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, চেয়ারম্যানদের সমন্বিত অবস্থান এবং সমর্থকদের আবেগপূর্ণ প্রতিক্রিয়া—দুয়ের সমন্বয়ে বিষয়টি এখন বরুড়ার রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এই বিতর্কই স্থানীয় রাজনৈতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!