মোঃ আমিনুল ইসলামঃ
কুমিল্লার বরুড়ায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সক্ষমতা তৈরির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ শেষ হয়। এতে বরুড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নেন। এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে কর্মশালার শুভ উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান রনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেদাদ উদ্দিন। বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং গ্রীণ টেলিভিশনের নির্বাহী প্রযোজক মোহাম্মদ সাহাব উদ্দিন। তিন দিনের প্রশিক্ষণের মূল বিষয়বস্তু বর্তমান যুগের আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় তিন দিনব্যাপী এই কর্মশালায় মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ফ্যাক্ট চেকিংয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রথম দিনে মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিভিন্ন কলাকৌশল ও ব্যবহারিক প্রশিক্ষণ। দ্বিতীয় দিনে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সঠিক ব্যবহার এবং এআই সংক্রান্ত ভুয়া তথ্য শনাক্তকরণ ও ফ্যাক্ট চেকিং। পর্বটি পরিচালনা করেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। তৃতীয় দিনে বিস্তারিত ফ্যাক্ট চেকিং পদ্ধতি ও কৌশল শেখান পিআইবির প্রশিক্ষক ও ‘বুম বাংলাদেশ’ এর ফ্যাক্ট চেকার তাওসিফ আকবর। প্রশিক্ষণে বরুড়ার স্থানীয় সংবাদকর্মীদের পাশাপাশি কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দৈনিক আমার শহর-এর সম্পাদক গাজীউল হক সোহাগ, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমেদ, সাবেক সভাপতি মো. আবুল হাসেম, অপরাধ সংবাদ পত্রিকার সম্পাদক জসিম উদদীন খোকন'বাংলাদেশ ন্যানশাল টিভি নিউজ এর সম্পাদক ও প্রকাশক মোঃ জহির হোসেন সহ’ অন্যান্য বিশিষ্ট সাংবাদিকরা অংশ নেন। প্রশিক্ষণের শেষ দিনে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, সাংবাদিকতার নৈতিকতা, প্রশিক্ষণার্থীদের নিজস্ব উপস্থাপনা এবং একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনির সভাপতিত্বে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া শহীদস্মৃতি সরকারি কলেজের অধ্যাপক আবুল হোসেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার সনদপত্র তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশন, তথ্যের সত্যতা যাচাই এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় পিআইবির এই সময়োপযোগী উদ্যোগ স্থানীয় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত