মোঃ আমিনুল ইসলামঃ
কুমিল্লার বরুড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়" এ প্রতিপাদ্যের আলোকে
সোমবার ১২ অক্টোবর সকাল ১১টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, বরুড়া উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান নিতু, বরুড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মাহে আলম,
উপজেলা বন কর্মকর্তা মামুন আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ফয়সাল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন, আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ মিয়াজী , পয়ালগচ্ছ কারিগরি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, বরুড়া পৌরসভা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ জসিম উদ্দিন চৌধুরী, বরুড়া উপজেলা কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটর মোঃ শরীফ উদ্দিন,
অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সুস্থ বিকাশ নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। কন্যাশিশুর জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়। এ সময় বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত