1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

ফেসবুক স্ট্যাটাসে র.ক্তা.ক্ত সং.ঘ.র্ষ: যুবক নি.হ.ত, নাতির মৃ.ত্যু সংবাদে দাদারও প্রা.ণ গে.ল

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
32

অনলাইন ডেক্স

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে শিমুল হোসেন কাজি (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় নাতির মৃত্যুর খবর শুনে দাদা নাজিম উদ্দিন কাজি (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে দাবি করেছে পরিবার। এ ঘটনায় নারীসহ অন্তত কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত শিমুল হোসেন কাজি স্থানীয় লাবু হোসেনের ছেলে। অপরদিকে মৃত নাজিম উদ্দিন কাজি একই গ্রামের মৃত ইংরেজ আলী কাজির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে হৃদয় হোসেন ঢাকায় অবস্থানকালে কয়েকদিন আগে ফেসবুকে একটি রাজনৈতিক স্ট্যাটাস দেন। এ নিয়ে গ্রামে উত্তেজনা সৃষ্টি হয় এবং স্থানীয়দের সঙ্গে তার বিরোধ শুরু হয়। ঈদের দুই দিন আগে বাড়িতে ফিরলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ঈদের দিন শনিবার দুপুরে হৃদয় হোসেনের সঙ্গে সাহাবুল ইসলামের ছেলে আব্দুল্লাহর কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে হৃদয় ও তার চাচা বজলু আহত হন। পরে পাল্টা হামলায় আব্দুল্লাহর মা আলিয়া বেগম, তরিকুল ইসলাম ও শরিফুল ইসলামসহ আরও কয়েকজন আহত হন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

পরবর্তীতে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে হান্নান-কুবির গ্রুপ ও লাল খাঁ-জাহাঙ্গীর গ্রুপে। এতে কুবির কাজি ও শিমুল কাজি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় শিমুল মারা যান।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে নাজিম উদ্দিন কাজি বাড়ি থেকে বের হওয়ার সময় পড়ে গিয়ে স্ট্রোক করেন। পরে তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি।

আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!