1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

ফুলবাড়ীর বাঁশঝাড়ে বিপন্ন শকুনের হঠাৎ আবির্ভাব—হিমালয় পেরিয়ে আসার ধারণা, দেখতেই ভিড় স্থানীয়দের

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে
167

অনলাইন ডেক্স

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপন্ন প্রজাতির একটি শকুন উদ্ধার করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার পশ্চিম ধনিরাম সরকারপাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে শকুনটিকে দেখা যায়। পরে স্থানীয়রা এটিকে উদ্ধার করেন।

স্থানীয়রা ধারণা করছেন, ভারতের হিমালয় অঞ্চল থেকে খাদ্যের সন্ধানে অথবা পথভ্রষ্ট হয়ে শকুনটি বাংলাদেশে এসে পড়তে পারে। উদ্ধারের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে শকুনটিকে এক নজর দেখতে ভিড় করেন এলাকার শিশু-কিশোরসহ উৎসুক মানুষজন।

স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান জানান, সকালে বাঁশঝাড়ে পাখিটিকে পড়ে থাকতে দেখে তারা দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী প্রাণিসম্পদ অফিসে নিয়ে যান চিকিৎসার জন্য।

ফুলবাড়ী প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক বলেন, “শকুনটি বয়স্ক। ধারণা করা হচ্ছে এটি হিমালয় এলাকা থেকে উড়ে এসেছে। এর শরীরে শুকনো ঘা রয়েছে।” তিনি জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বৃহস্পতিবার বিকেলে শকুনটিকে রংপুর বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রকৃতির অন্যতম গুরুত্বপূর্ণ এই মৃতভোজী পাখিটির উদ্ধারকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন এবং দ্রুত চিকিৎসা ও নিরাপদ আশ্রয় দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!