
মোঃ ফখরুল মোস্তফা জেলা প্রতিনিধি, নোয়াখালী
নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার (৮ মার্চ ২০২৬) মধ্যরাত আনুমানিক ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে হাতিয়া থানাধীন বুড়িরচর রাজারহাট বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহভাজনদের তল্লাশি করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
১. মোঃ ফরহাদ (২৩), গ্রাম: রেহানিয়া, ৪ নং ওয়ার্ড, পোস্ট: বুড়িরচর, থানা: হাতিয়া, জেলা: নোয়াখালী।
২. মোঃ আজিজ (২০), গ্রাম: সূর্যমুখী, ওয়ার্ড: ৯, ইউনিয়ন: বুড়িরচর, পোস্ট: বুড়িরচর, থানা: হাতিয়া।
পরবর্তীতে জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোঃ আবুল কাশেম জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।