মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক জামায়াত নেতার বাড়ি থেকে মজুত করা ৯৫বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুর বেলা স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযুক্ত আবদুস সামাদ ওরফে সামাদ ডাক্তার সুবর্ণচর উপজেলার ১নং চরজববার ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের আমির।
স্থানীয়রা জানান, ইমানআলী বাজার সংলগ্ন সামাদ ডাক্তারের বাড়িতে দীর্ঘদিন ধরে সরকারি চাল মজুত করে রাখা হচ্ছিল। এসব চাল তিনি বেশি দামে বিক্রি করছেন-এমন অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে স্থানীয় লোকজন তার বাড়িতে যান। সেখানে তার বসত ঘরের একটি কক্ষে সরকারি বস্তায় রাখা প্রায় ৯৫ বস্তা চাল দেখতে পায়। খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও চরজব্বার থানাকে জানানো হয়।
স্থানীয়দের অভিযোগ, সকালে খবর দেওয়া হলে ও পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর থেকেই অভিযুক্ত সামাদ আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়দের দাবী
অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে আবদুস সামাদ মোবাইল ফোনে জানান, চাল গুলো তিনি রামগতির একটি মাদ্রাসা থেকে কিনেছেন। এর বেশি কিছু না বলে তিনি ফোন কেটে দেন।
এ বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, চালগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বৈধ কোন কাগজপত্র দেখাতে পারলে চাল ফেরত দেওয়া হবে। অন্যথায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত