1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বাজায় রাখতে প্রশাসনের সাথে বিএনপি-এনসিপির বৈঠক 

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
13

মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ হাতিয়া আসনে শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিএনপি ও এনসিপির প্রতিনিধিদের নিয়ে প্রশাসনের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ ফেব্রুয়ারী) বিকেলে হাতিয়া উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তার কক্ষে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনের আমন্ত্রনে এ বৈঠকের আয়োজন করা হয়। ৩০ জানুয়ারী নলচিরা ঘাটে ও উপজেলা সদরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘাতপূর্ণ পরিবেশের পূনরাবৃত্তি প্রতিরোধে করনীয় দিক নিয়ে ও পরবর্তীতে যথাযথ আচরণ বিধি প্রতিপালনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া নৌ কন্টিনজেন্ট কমান্ডার, হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোস্টগার্ড প্রতিনিধি সহ বিএনপির আ্যডভোকেট মো. নুর হোসেন সুমন, যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, মোমিন উল্যাহ রাসেল এবং এনসিপির হাতিয়া উপজেলা আহবায়ক শামছল তীব্রীজ, ১১ দলীয় জোটের হাফেজ মামুনুল হক মিজান ও সাব্বির আহম্মেদ তাফসির।

বৈঠকে উভয়পক্ষের আলোচনায় বক্তরা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের দিকনির্দেনা মাফিক নির্বাচনি আচরণ মেনে চলার অঙ্গীকার করেন। বিভিন্ন এলাকায় তাদের কর্মী সমর্থকদের সংযত আচরণ ও পারস্পরিক সম্মান দিয়ে নির্বাচনী পরিবেশ রক্ষার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট দলের বর্তাবে। প্রশাসনের তরফ থেকে আগামী ৮ ফেব্রুয়ারী থেকে নির্বাচনী আচরণ বিধি অমান্যকারীকে কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়।

বৈঠক শেষে দুদলের প্রতিনিধিরা সাংবাদিকদের কাছে বিফিং কালে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনকে শান্তিপূর্ণ করা লক্ষ্যে আমরা দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব। প্রশাসন সহ সকল সংস্থার নির্বাচনী কর্মকান্ডে আমাদের সমর্থন চেয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে আশস্ব করেছি।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, তারা দুদলই নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন বলে ওয়াদাবদ্ধ হয়েছে।

বিগতদিনগুলোতে তাদের আচরণে তারা দুংখ প্রকাশ করেছেন। তারা দুই পক্ষই নির্বাচনে দুই পক্ষের প্রতি সহনশীল ও নির্বাচনী আচরণ বিধি মেনে চলবেন বলে জানিয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!