1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

ঝড়ের কবলে আটকা পড়া সুগন্ধা লঞ্চের শতাধিক যাত্রী ১৭ ঘণ্টা পর উদ্ধার।

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে
16

মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি

 

 

গভীর রাতে ঝড়ের কবলে পড়ে চরে আটকা পড়া ঢাকা-হাতিয়া রুটে চলাচলকারী এমভি সুগন্ধা লঞ্চের শতাধিক যাত্রী ১৭ ঘন্টা পর উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় কোস্ট গার্ডের একটি টিম তাদেরকে উদ্ধার করে ভোলা ইলিশা ঘাটে পৌঁছে দেয়।

উদ্ধার হওয়া যাত্রী উপ – সহকারী মেডিকেল অফিসার বিমান চন্দ্র আশ্চর্য জানান, চরে আটকা পড়ার পর তারা নৌবাহিনী এবং কোস্ট গার্ডের সহযোগিতা চেয়েছেন তারা। সন্ধ্যার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা , স্টেশন কালিগঞ্জ এর কন্টিনজেন্ট কমান্ডার কাজল কুমার নাথ পিও এর নেতৃত্বে একটি টিম তাদেরকে উদ্ধার করে ভোলা ইলিশা ঘাটে পৌঁছে দেয়।

এর আগে সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদরঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে লঞ্চটি। মঙ্গলবার রাত ৩টার দিকে লঞ্চটি ইলিশা ঘাটের আগে ঝড়ের কবলে পড়ে। প্রবল ঢেউয়ের তোড়ে লঞ্চটি চরভৈরবী এলাকায় চরে উঠে আটকা পড়ে। পরদিন সকালে পুনরায় জোয়ার আসলেও লঞ্চের নিচে পর্যাপ্ত পানি না আসায় তা নামানো যায়নি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!