প্রিন্ট এর তারিখঃ মে ৩০, ২০২৬, ৫:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৬, ১২:০৮ পি.এম
জিয়া উদ্যানে শ্রদ্ধা ও দোয়া মাহফিলে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আজ ৩০ মে ২০২৬ (শনিবার) মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হচ্ছে।
এ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে মাজার জিয়ারত শেষে সেখানে আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করা হয়। এ সময় বিএনপির জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে মাজারে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, আলোচনা সভা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔