মোঃ আমিনুল ইসলামঃ
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কুমিল্লায় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালি শেষে পুবালী চত্বরে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধ, মূল্যবান প্রাণ রক্ষা এবং মানুষের নিরাপদে ঘরে ফেরার অধিকার নিশ্চিত করতে নিরাপদ সড়ক গড়ে তোলা অপরিহার্য। এ জন্য চালক, যাত্রী ও পথচারীসহ সবার মধ্যে সচেতনতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারের পাশাপাশি গাড়িতে সিটবেল্ট পরা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে পথচারীদের নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপার এবং চালকদের সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানান তাঁরা।
সমাবেশ থেকে সড়ক দুর্ঘটনা কমাতে ব্যক্তি, পরিবার, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, সড়কে সামান্য অসচেতনতা কেড়ে নিতে পারে একটি মূল্যবান প্রাণ, বিপর্যস্ত করতে পারে একটি পরিবার। তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ সড়ক ও দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত