1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটা অব্যাহত, অবগত করার পরও ব্যবস্থা নেই।

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
4

ডেক্স রিপোর্ট।

 

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া ও নালঘর রাস্তার মাথার মধ্যবর্তী স্থানে সিপি ফ্যাক্টরির পেছনে রাস্তার পশ্চিম পাশে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সেখানে ভেকু দিয়ে মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছে।
এতে করে রাস্তার পাশের জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসারকে মুঠোফোনে একাধিকবার অবগত করা হলেও এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে। এমনকি প্রতিবেদক খুদে বার্তা (এসএমএস) দিয়েও বিষয়টি অবগত করলেও উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখা যায়নি।
স্থানীয়রা দ্রুত বিষয়টি তদন্ত করে অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!