1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মর্মা’ন্তি’ক সড়ক দু’র্ঘ’ট’না: অটোরিকশার সঙ্গে সংঘর্ষে নি’হ’ত ২ মোটরসাইকেল আরোহী, আ’হত ২

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
27

স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (গতকাল) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পলশা মিশন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার ঘুঘুডিমা এলাকার অহিদুল ইসলাম ও মিনহাজ আলী। আহতদের মধ্যে রয়েছেন ঢোরবোনা গ্রামের জাহিদুর রহমান এবং রাণীহাটির এলিম।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, একটি অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দুর্ঘটনায় আহত দুজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!