1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর সীমান্তে অভিযান, উদ্ধার উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে
104

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ–ভারত সীমান্ত এলাকা থেকে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর একটি টহলদল তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির আওতাধীন সীমান্তবর্তী মাইজহাটি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পলিথিনে মোড়ানো ও গাছের ডালপালা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় এসব ডেটোনেটর উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত ডেটোনেটরগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরিতে ব্যবহারযোগ্য। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেশে স্থিতিশীল পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য সীমান্ত পথে চোরাচালানের মাধ্যমে এসব বিস্ফোরক জাতীয় দ্রব্য দেশে আনার চেষ্টা করা হয়েছিল।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারাগাঁও সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। এগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে চোরাচালান হয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে।”

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!