1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

খাদ্য নিরাপত্তায় যুগান্তকারী উদ্যোগ: বিএফএসএ’র গবেষণা ও নমুনা পরীক্ষার ডাটাবেইজ চালু।

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
11

শরীফ রিমন :-

 

 

‘নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জাতি গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) উদ্যোগে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএফএসএ চেয়ারম্যান জনাব জাকারিয়ার স্বাগত বক্তব্য রাখেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। সভাপতিত্ব করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব জনাব মো. ফিরোজ সরকার। প্রধান অতিথি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর খাদ্য নমুনা পরীক্ষার Databases গবেষণা প্রস্তাব আবেদন সেবা অনলাইনকরণ এর শুভ উদ্বোধন করেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক ২০১৯-২০২০ অর্থ বছর থেকে খাদ্য নমুনা পরীক্ষা করা হচ্ছে। ইতিপূর্বে পরীক্ষার কোন ডাটাবেইজ সংরক্ষিত ছিল না এবং পরীক্ষার ফলাফল সর্বসাধারণের জন্য প্রকাশ করা হতো না। এ প্রথমবারের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য নমুনা পরীক্ষার ফলাফল ডাটাবেইজ আকারে প্রণয়ন শুরু এবং অনলাইনে প্রকাশের কার্যক্রম গ্রহণ করেছে। ২০২৪-২০২৫ অর্থ বছরে মোট ২৮৭২টি প্যারামিটার পরীক্ষা করা হয়। এর আওতায় ৭৮টি প্রকারের খাদ্যের ১৭১৩টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়। খাদ্য নমুনা পরীক্ষার ডাটাবেইজ ডাটা ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা, খাদ্যের ঝুঁকি প্রোফাইল তৈরি এবং গবেষকদের গবেষণা কাজে সহায়ক হবে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ২০২২-২৩ অর্থবছর থেকে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। ২০২২-২৩ অর্থবছরে ০৭টি গবেষণা প্রকল্প পরিচালনা করা হয়। ২০২৩-২০২৪ অর্থবছরে ৯টি এবং ২০২৩-২৪ অর্থবছরে ০৯ টি এবং ২০২৪-২৫ অর্থবছরে ১০টি গবেষণা পরিচালনা করা হয়। ইতিপূর্বে গবেষণা

প্রস্তাব আবেদন ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হতো। এ বছর গবেষণা প্রস্তাবের আবেদন অনলাইন পদ্ধতিতে চালু হচ্ছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন: অধ্যাপক ড. মো: মাহমুদুল হাসান শিকদার, ফার্মাকোলজি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। Title: Building Sustainable and Integrated Food Safety System in Bangladesh: Coordination. Surveillance and Risk Management

প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন:

অধ্যাপক ড. সংগীতা আহমেদ, অণুজীব বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

অধ্যাপক ড. মোহাম্মদ আরিফুল ইসলাম, কৃষি রসায়ন বিভাগ এবং কো-অর্ডিনেটর ফুড সেফটি এমএস প্রোগ্রাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, গবেষক, শিক্ষাবিদ ও কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!