মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক বাংলাবাজারের পূর্বপাশের এলাকার বাসিন্দা খোকা ওরফে খোকন—স্থানীয়ভাবে এরশাদ বুড়ার ছেলে হিসেবে পরিচিত । তাকে ঘিরে এলাকায় মাদক কারবারের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একজন ইয়াবা সেবনকারী সাধারণ জনতার হাতে আটকের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা দেশে আলোচনা সমালোচনা চলছে। সাধারণ জনতারা জিজ্ঞাসা করলে আটককৃত ব্যাক্তি বলেন তিনি খোকা থেকে নিয়েছেন। আর অন্যদিকে স্হানীয় সাধারন জনতার দাবী তিনি স্হানীয় মাদক ব্যাবসায়ী খোকা থেকে দীর্ঘদিন যাবত মাদক সংগ্রহ করে থাকে।
স্হানীয়রা অভিযোগ করেন খোকা দীর্ঘ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানানো হয়েছে।
তবে এসব অভিযোগের সত্যতা ও তার বিরুদ্ধে কোনো আইনগত মামলা বা প্রমাণ রয়েছে কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তাই অভিযোগের ভিত্তিতে কাউকে অপরাধী হিসেবে চূড়ান্তভাবে বিবেচনা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও বক্তব্য গুরুত্বপূর্ণ।
এই দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেবনকারীর আটকের ছড়িয়ে পড়া ভিডিওতে একজন কে বলতে শুনা যাচ্ছে আপনি বাঘের থাবায় পড়েছেন বুঝছেন?
এই খানে অনেক সিনিয়ররা আছে আমি থাকলে তারা কথা বলবে না ! তার এই বক্তব্যর প্রেক্ষিতে
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে — তা হলে বাঘের দেশ চরক্লার্কে কে এই খোকা ? বাঘে থাকে না আটক করে চুনুপুটিদের ধরছে কেন? মাদক চোরাচালানকারী খোকা কেন বাঘের থাবা থেকে বেঁচে যান এমন প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছুড়ে দেন সচেতন মহল !
এলাকাবাসীর প্রত্যাশা, সঠিক তদন্তের মাধ্যমেে অভিযোগযুক্ত মাদককারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রকৃত তথ্যও জনসম্মুখে যেন তুলে ধরা
হয়।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত